কিশোরগঞ্জের মিঠামইনে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

কিশোরগঞ্জের মিঠামইনে অল ওয়েদার সড়কে মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।

Location :

Mithamain
কিশোরগঞ্জের মিঠামইনে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত
কিশোরগঞ্জের মিঠামইনে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত |নয়া দিগন্ত

ইটনা (কিশোরগঞ্জ) সংবাদদাতা

কিশোরগঞ্জের মিঠামইনে অল ওয়েদার সড়কে মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।

সোমবার (২৫ মে) সন্ধ্যায় কিশোরগঞ্জের অল ওয়েদার সড়কের ভাতশালা সেতুর মিঠামইন অংশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মিঠামইন উপজেলার সদর ইউনিয়নের মহিষাকান্দি গ্রামের মনির হোসেন (৩৭), তার স্ত্রী মুন্নি আক্তার (৩০) ও তাদের ছেলে মুহাম্মদ আয়ান (৮)। নিহত মহির হোসেন পেশায় একজন শিক্ষক।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় মনির হোসেন স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলযোগে অষ্টগ্রাম থেকে মিঠামইনের দিকে যাচ্ছিলেন। পথে ভাতশালা সেতু এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী তিনজন নিহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে এসে গাড়িটি জব্দ করে এবং চালককে আটক করে। পরে পুলিশ এসে পিকআপ ও চালককে থানায় নিয়ে যায়।

অষ্টগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার মো: শহীদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান আছে।