নাটোর-২ সদর আসনে দাঁড়িপল্লার পক্ষে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে শহরের মাদরাসা মোড় গোল চত্বর থেকে শহর মহিলা জামায়াতের উদ্যোগে দাঁড়িপাল্লা পক্ষে একটি বিশাল নির্বাচনী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রাটি শহরের মাদরাসা মোড় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাদরাসা মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সংক্ষিপ্ত মহিলা জমায়াতের শোভাযাত্রায় বক্তব্য রাখেন- রাজশাহী অঞ্চল মহিলা জামায়াতের সহকারী পরিচালক মোস্তাজিয়া বানু, জেলা মহিলা জামায়াতের সহকারী সেক্রেটারি শাহনাজ শেলী ও জেলা সহকারী সেক্রেটারি জবাইদা কাকন লিপি সহ প্রমুখ।
বক্তারা বলেন, নারীদের সম্মান ও মর্যাদা একমাত্র ইসলামীই দিতে পারে। একটি গোষ্ঠী নারীদের বিভিন্ন বিষয়ে অপব্যাখ্যা দিয়ে ভুল বুঝানোর অপচেষ্টা করছে। কিন্তু নারী সমাজ আজ অনেক সচেতন। আজকের এই বিশাল নারী শোভাযাত্রা তার বড় প্রমাণ।
তারা আরো বলেন, ইসলামের ইতিহাসে নারী সমাজ সব সময় সত্য ও ন্যায়ের সমাজ প্রতিষ্ঠার পক্ষে ছিল আছে ও থাকবে। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে নারীরাই সবচেয়ে বেশি সম্মান ও মর্যাদা পাবে। তাই মা-বোনদেরকে সকল ভেদাভেদ ভুলে ইনসাফের প্রতিক দাঁড়িপাল্লাকে বিজয় করে কল্যাণমূলক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।



