ফরিদপুরে জামায়াত আমির আসছেন শুক্রবার, যোগ দেবেন ২টি জনসভায়

‘আগামীকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টায় ফরিদপুরের রাজেন্দ্র কলেজ মাঠে জেলা জামায়াতের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের কেন্দ্রীয় আমির ডা: শফিকুর রহমান। এর আগে তিনি বোয়ালমারী উপজেলা জামায়াতের উদ্যোগে বোয়ালমারী স্টেডিয়ামে আয়োজিত জনসভায় যোগ দেবেন।’

হারুন আনসারী, ফরিদপুর

Location :

Faridpur
জামায়াত আমিরের আগমন উপলক্ষে জেলা জামায়াতের সংবাদ সম্মেরন
জামায়াত আমিরের আগমন উপলক্ষে জেলা জামায়াতের সংবাদ সম্মেরন |নয়া দিগন্ত

ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী জনসভায় যোগ দিতে আগামীকাল শুক্রবার (৫ ফেব্রুয়ারি) ফরিদপুর আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান। ফরিদপুর-১ আসনের বোয়ালমারী ও ফরিদপুর-৩ আসনের জেলা সদরে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তিনি।

কেন্দ্রীয় আমিরের আগমন উপলক্ষে দলের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সকালে শহরের চকবাজারস্থ জেলা জামায়াতের কার্যালয়ে এ ব্যাপারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের আমির মো: বদরউদ্দিন বলেন, ‘আগামীকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টায় ফরিদপুরের রাজেন্দ্র কলেজ মাঠে জেলা জামায়াতের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের কেন্দ্রীয় আমির ডা: শফিকুর রহমান। এর আগে তিনি বোয়ালমারী উপজেলা জামায়াতের উদ্যোগে বোয়ালমারী স্টেডিয়ামে আয়োজিত জনসভায় যোগ দেবেন।’

তিনি আরো বলেন, ‘ফরিদপুরের জনসমাবেশে কেন্দ্রীয় আমির ডা: শফিকুর রহমান আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে দিকনির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন। ফরিদপুরের জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে তার বক্তব্যে। এর মধ্যে ফরিদপুরকে বিভাগ ঘোষণা ও সিটি করপোরেশন বাস্তবায়ন এবং এখানে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপন ছাড়াও গণমানুষের অর্থনৈতিক উন্নতিকল্পে জামায়াতের ইশতেহারের কথা তুলে ধরবেন জামায়াত আমির। শুধু প্রতিশ্রুতির মধ্যেই সীমাবদ্ধ না থেকে বাস্তবতার নিরিখে সম্ভাব্য বিষয়গুলো ফুটে উঠবে তার বক্তব্যে।’

এসব জনসভা সফল করতে দলীয় পক্ষ থেকে সবধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সাধারণ নেতাকর্মী ও সমর্থক ছাড়াও বিপুলসংখ্যক সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ হবে বলে তারা আশা করছেন জামায়াতের নেতৃবৃন্দ। জেলা জামায়াতের আমির তাদের এই কর্মসূচিতে দলে দলে যোগ দেয়ার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য ও ফরিদপুর-৩ আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক্য প্রার্থী অধ্যাপক আব্দুত তাওয়াব, জেলা জামায়াতের নায়েবে আমির ইমতিয়াজ আহমেদ, সেক্রেটারি আব্দুল ওহাবসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বোয়ালমারী পৌর জামায়াতের আমির সৈয়দ নিয়ামুল হাসান বলেন, ‘বোয়ালমারীর রাজনৈতিক ইতিহাসে এটি একটি স্মরণীয় জনসভা হতে যাচ্ছে। বোয়ালমারী, মধুখালী ও আলফাডাঙ্গা উপজেলার সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে এ জনসভায় অংশ নেবেন, ইনশাআল্লাহ। আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে এই জনসভা ইতিবাচক প্রভাব ফেলবে বলে আমি আশাবাদী।’