ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন গফরগাঁওয়ে নবনির্বাচিত সংসদ সদস্য বাচ্চু

ময়মনসিংহ-১০ (গফরগাঁও-পাগলা) আসনে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হওয়ায় নেতাকর্মী ও সমর্থক এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যাক্তিদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু।

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Gaffargaon
ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন গফরগাঁওয়ে নবনির্বাচিত সংসদ সদস্য বাচ্চু
ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন গফরগাঁওয়ে নবনির্বাচিত সংসদ সদস্য বাচ্চু |নয়া দিগন্ত

ময়মনসিংহ-১০ (গফরগাঁও-পাগলা) আসনে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হওয়ায় নেতাকর্মী ও সমর্থক এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যাক্তিদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু।

উপজেলার কান্দিপাড়া নিজ বাসায় গত দুইদিন সকাল থেকে রাত পর্যন্ত দলের নেতাকর্মী ও সমর্থকরা দলে দলে ও স্লোগানে স্লোগানে তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় তারা বাচ্চুকে মন্ত্রী করার দাবি জানান। বিএনপির প্রতি এমন দাবি জানিয়েছেন দলের নেতাকর্মীসহ গফরগাঁওয়ের মানুষ।

মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ফলে বিএনপি ৩০ বছর পর গফরগাঁও আসনে এমপি পান।

মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু বলেন, সংসদ সদস্য হিসেবে আমি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করব। এরসাথে আমার নেতা যে ৩১ দফা দিয়েছেন তা আমি অক্ষরে অক্ষরে পালন করব, ইনশাআল্লাহ। আমাকে যারা ভোট দিয়ে পাস করিয়েছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এ বিষয়ে গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ ইসহাক, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ফজলুল হক ও পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল হামিদ শেখ বলেন, তরুণ রাজনৈতিক ব্যক্তিত্ব মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু ভাই এমপি নির্বাচিত হওয়ার পর থেকেই ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন। তিনি একজন সৎ ও নীতিবান মানুষ। জনকল্যাণের স্বার্থে তাকে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের মন্ত্রী করা হোক এটাই গফরগাঁওবাসীর দাবি।