ঈদের পর টঙ্গিবাড়ীতে গণসংযোগে এমপি আব্দুস সালাম আজাদ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কে কেন্দ্র করে মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ টঙ্গিবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নে ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় করেছেন।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
ঈদের পর টঙ্গিবাড়ীতে গণসংযোগে এমপি আব্দুস সালাম আজাদ
ঈদের পর টঙ্গিবাড়ীতে গণসংযোগে এমপি আব্দুস সালাম আজাদ |নয়া দিগন্ত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কে কেন্দ্র করে মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ টঙ্গিবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নে ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় করেছেন।

মঙ্গলবার বেলা ১১টার দিকে বেতকা ইউনিয়ন থেকে এ কর্মসূচির সূচনা করে তিনি দিনব্যাপী উপজেলার বিভিন্ন ইউনিয়ন, হাট-বাজার ও গুরুত্বপূর্ণ এলাকায় ঘুরে বিএনপি নেতাকর্মী, সাধারণ জনগণ ও ব্যবসায়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় তিনি স্থানীয়দের সাথে কুশল বিনিময়ের পাশাপাশি তাদের খোঁজখবর নেন এবং বিভিন্ন সমস্যা-সম্ভাবনার কথা মনোযোগ দিয়ে শোনেন। বিভিন্ন স্থানে আয়োজিত এসব অনুষ্ঠানে নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দীর্ঘদিন পর প্রিয় নেতাকে কাছে পেয়ে কর্মী-সমর্থকদের মাঝে দেখা যায় ব্যাপক উচ্ছ্বাস।

শুভেচ্ছা বিনিময়কালে অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, ঈদ মুসলিম উম্মাহর মাঝে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধনকে সুদৃঢ় করে। এই উৎসব আমাদের সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দেয়।

তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, তৃণমূলের নেতাকর্মীরাই বিএনপির প্রাণশক্তি। তাদের ত্যাগ, শ্রম ও ঐক্যের মাধ্যমেই দলকে আরো সুসংগঠিত ও শক্তিশালী করা সম্ভব।

এ সময় উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলি আজগর রিপন মল্লিক, সাধারণ সম্পাদক আমির হোসেন দোলন, সহ-সভাপতি ভিপি আব্দুল হাই, আকতার হোসেন মোল্লা, আকতার হোসেন (লাকুরিয়া), প্রচার সম্পাদক আব্দুর রহিম, দফতর সম্পাদক মাহবুব আলম রন্টি, বেতকা ইউনিয়ন বিএনপির সভাপতি কে এম জহিরুল ইসলাম লেলিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহজাহান বেপারী, সদস্য সচিব মহসিন খান বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মারুফ ইসলাম সেন্টুসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠান শেষে নেতাকর্মীরা সংসদ সদস্যের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং এলাকার উন্নয়ন ও দলকে আরো শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।