সিরাজদিখানে ভোক্তা অধিকার অধিদফতরের অভিযান, ২ ব্যবসায়ীকে জরিমানা

অভিযানে বাজারের বিভিন্ন ফলের দোকানে মূল্য তালিকা ও ক্রয় রশিদ যাচাই করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন এবং ক্রয় রশিদ সংরক্ষণের নির্দেশ দেন।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
সিরাজদিখান বাজারে ভোক্তা অধিকার অধিদফতরের অভিযান
সিরাজদিখান বাজারে ভোক্তা অধিকার অধিদফতরের অভিযান |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের সিরাজদিখানে অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদফতর।

সোমবার (২ মার্চ) দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত উপজেলার সিরাজদিখান বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বাজারের বিভিন্ন ফলের দোকানে মূল্য তালিকা ও ক্রয় রশিদ যাচাই করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন এবং ক্রয় রশিদ সংরক্ষণের নির্দেশ দেন। তারা জানান, মূল্য তালিকা না টানানো ভোক্তা অধিকার আইনের লঙ্ঘন।

এ সময় সিরাজদিখান ফলের আড়তে মূল্য তালিকা প্রদর্শন না করায় মালিক মোহাম্মদ শামিমকে দুই হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। একই অপরাধে ‘সাগর এন্টারপ্রাইজ’-এর মালিক মোহাম্মদ সাগরকেও দুই হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন অধিদফতরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো: শাহ আলম মিয়া ও সিরাজদিখান থানা পুলিশের একটি দল।

ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।