ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪ পরিবারের পাশে এমপি শহিদুল ইসলাম

শনিবার (১১ জুলাই) রাতে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সুয়াদী এলাকায় একটি বাসের চাপায় একই গ্রামের চারজন নিহত হন।

এটিএম ফরহাদ নান্নু, ভাঙ্গা (ফরিদপুর)

Location :

Bhanga
সড়ক দুর্ঘটনায় একই গ্রামের নিহত চারজনের জানাজা একসাথে পড়া হচ্ছে
সড়ক দুর্ঘটনায় একই গ্রামের নিহত চারজনের জানাজা একসাথে পড়া হচ্ছে |নয়া দিগন্ত

সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সুয়াদী এলাকার নিহত চারজনের পরিবারের পাশে দাঁড়িয়েছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল।

রোববার (১২ জুলাই) সকালে বৃষ্টিকে উপেক্ষা করে এমপি শহিদুল ইসলাম সুয়াদী গ্রামে অনুষ্ঠিত চারজন নিহতের জানাজার নামাজে অংশগ্রহণ করেন। জানাজা শেষে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করে তাদের প্রতি গভীর সমবেদনা জানান এবং ধৈর্য ধারণের আহ্বান জানান।

এ সময় শহিদুল ইসলাম খান বাবুল নিহতদের পরিবারের খোঁজখবর নেন এবং তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, ‘এই শোকাবহ মুহূর্তে নিহতদের পরিবারকে একা ফেলে রাখা হবে না। প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করার চেষ্টা অব্যাহত থাকবে।’

এমপির উপস্থিতিতে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও কৃতজ্ঞতার অনুভূতি সৃষ্টি হয়। স্থানীয়রা জানান, এমন দুঃসময়ে জনপ্রতিনিধিকে পাশে পেয়ে তারা সাহস ও সান্ত্বনা পেয়েছেন।

উল্লেখ্য, শনিবার (১১ জুলাই) রাতে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সুয়াদী এলাকায় একটি বাসের চাপায় একই গ্রামের চারজন নিহত হন।