জাইকা প্রতিনিধির বারি পরিদর্শন

জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা), বাংলাদেশের চিফ রিপ্রেজেন্টেটিভ মি: ইচিগুচি তমোহাইডে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেন।

মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর

Location :

Gazipur
জাইকা প্রতিনিধির বারি পরিদর্শন
জাইকা প্রতিনিধির বারি পরিদর্শন |নয়া দিগন্ত

জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা), বাংলাদেশের চিফ রিপ্রেজেন্টেটিভ মি: ইচিগুচি তমোহাইডে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেন।

জাইকা, বাংলাদেশের চিফ রিপ্রেজেন্টেটিভ মি: ইচিগুচি তমোহাইডে বারি সদর দফতরের সামনে এসে পৌঁছালে তাকে স্বাগত জানান ইনস্টিটিউটের বিজ্ঞানী ও কর্মকর্তাবৃন্দ। পরে বারি মহাপরিচালকের সভাকক্ষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত মতবিনিময় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বারি পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. রেশমা সুলতানা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (তৈলবীজ) ড. মো: মঞ্জুরুল কাদির।

ইনস্টিটিউটের বর্তমান কার্যক্রম, অগ্রগতি ও সাফল্যের উপর সংক্ষিপ্ত উপস্থাপনা করেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (মহাপরিচালকের দফতর) ড. মো: বজলুর রহমান। এসময় উপস্থিত ছিলেন এবং বারি’র বিভিন্ন কেন্দ্র/বিভাগ/শাখার সিনিয়র বিজ্ঞানীরা।

পরে জাইকা, বাংলাদেশের চিফ রিপ্রেজেন্টেটিভ মি: ইচিগুচি তমোহাইডে বারি’র বিভিন্ন গবেষণাগার ও গবেষণা মাঠ পরিদর্শন করেন এবং ইনস্টিটিউটের বর্তমান কার্যক্রম, অগ্রগতি ও সাফল্য দেখে সন্তোষ প্রকাশ করেন।