ঝিনাইদহে অটোভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে, চালক নিহত

আলমগীর হোসেন বাড়ি থেকে নিজের ভ্যানটি নিয়ে উপজেলার শাখারীদহ বাজারে মুরগির বাচ্চা কেনার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে শিতলী এলাকায় পৌঁছালে তিনি ভ্যানের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

ঝিনাইদহ প্রতিনিধি

Location :

Jhenaidah
অটোভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে ভ্যানচালক নিহত হয়েছেন
অটোভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে ভ্যানচালক নিহত হয়েছেন |প্রতীকী ছবি

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় একটি ব্যাটারিচালিত অটোভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গভীর খাদে পড়ে আলমগীর হোসেন (৩০) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) উপজেলার কাপাশহাটিয়া ইউনিয়নের শিতলী বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলমগীর হোসেন হরিণাকুণ্ডু উপজেলার রামচন্দ্রপুর গ্রামের শহীদুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আলমগীর হোসেন বাড়ি থেকে নিজের ভ্যানটি নিয়ে উপজেলার শাখারীদহ বাজারে মুরগির বাচ্চা কেনার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে শিতলী এলাকায় পৌঁছালে তিনি ভ্যানের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মুহূর্তের মধ্যে ভ্যানসহ তিনি সড়কের পাশের গভীর খাদে ছিটকে পড়েন। স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা: নাহিদ এমরান তন্বী জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ভ্যানচালক আলমগীর হোসেনের মৃত্যু হয়েছিল।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসাদউজ্জামান জানান, হরিণাকুণ্ডুর শিতলী এলাকায় ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে চালকের মৃত্যুর খবর পাওয়া গেছে। বর্তমানে নিহতের লাশ সদর হাসপাতালের মর্গে রাখা আছে।