আলমডাঙ্গায় ফুয়েল কার্ড নিতে গিয়ে এনজিও কর্মীর মৃত্যু

সকালে ফুয়েল কার্ডের জন্য আলমডাঙ্গা উপজেলা চত্বরে লাইন দাঁড়ান বখতিয়ার। প্রচণ্ড ভিড়ে তিনি স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েন।

হুসাইন মালিক, চুয়াডাঙ্গা

Location :

Chuadanga
মৃত এনজিও কর্মী বখতিয়ার রহমান
মৃত এনজিও কর্মী বখতিয়ার রহমান |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ফুয়েল কার্ড নিতে গিয়ে স্ট্রোক করে বখতিয়ার রহমান (৫০) নামে এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে আলমডাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।

মৃত বখতিয়ার উপজেলার ভেদামারী গ্রামের রফিউদ্দিন মোল্লার ছেলে।

মৃতের চাচাতো ভাই আবুল হোসেন বলেন, ‘সকালে ফুয়েল কার্ডের জন্য আলমডাঙ্গা উপজেলা চত্বরে লাইন দাঁড়ান বখতিয়ার। প্রচণ্ড ভিড়ে তিনি স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে স্থানীয় বেসরকারি ক্লিনিকে নিলে জানা যায় তার মৃত্যু হয়েছে।’

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল ঘটনার সতত্যা স্বীকার করেছেন।