দক্ষিণ গফরগাঁও উপজেলা করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বিএনপির আনন্দ মিছিল

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে বিএনপি ও সকল সংগঠনের উদ্যোগে উপজেলার পাঁচবাগ ইউনিয়নের হালিমাবাদ (গলাকাটা) বাজারে এই আনন্দ মিছিল বের হয়।

রফিকুল ইসলাম খান, গফরগাঁও (ময়মনসিংহ)

Location :

Gaffargaon
গফরগাঁওয়ে বিএনপির আনন্দ মিছিল
গফরগাঁওয়ে বিএনপির আনন্দ মিছিল |সংগৃহীত

ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলা গঠন ও উস্থির নয়াবাড়ি মৌজায় উপজেলা সদর দফতর করে গেজেট প্রকাশ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ঐতিহ্যবাহী পাঁচবাগ ইউনিয়নের এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে বিএনপি ও সকল সংগঠনের উদ্যোগে উপজেলার পাঁচবাগ ইউনিয়নের হালিমাবাদ (গলাকাটা) বাজারে এই আনন্দ মিছিল বের হয়।

মিছিলে বিএনপি ও সকল সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। মিছিলটি বাজারসহ আশপাশের এলাকা প্রদক্ষিণ করে পুনরায় বাজারে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

পাগলা থানা বিএনপি সাবেক সদস্য নজরুল ইসলাম খান মেম্বারের সভাপতিত্বে ও পাগলা থানা স্বেচ্ছাসেবকদলের সদস্য শেখ মোফাখখারুল হক টুটুলের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন পাঁচবাগ ইউনিয়ন বিএনপির নেতা এস এম শফি, রতন, মজনু, জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (জেটের) কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আরিফ রব্বানী, পাগলা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নবী হোসেন, ইবনে আজহার মাহমুদ, পাঁচবাগ ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো: কাঞ্চন মিয়া, পাগলা থানা মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের আহ্বায়ক মাহমুদুর রহমান সুজন, পাঁচবাগ ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, পাঁচবাগ ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল নেতা জহিরুল ইসলাম, পাঁচবাগ যুবদল নেতা আসাদুজ্জামান আসাদ ও সোহেল প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ‘দক্ষিণ গফরগাঁওবাসীর দীর্ঘদিনের দাবি এবং স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চুর আপ্রাণ চেষ্টায় ফসল দক্ষিণ গফরগাঁও উপজেলা ঘোষিত হয়ে গেজেট প্রকাশ করা হয়েছে।’

বক্তারা আরো বলেন, ‘গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁওয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চুর পাশে দাঁড়িয়ে তাকে সহযোগিতা করি।’