সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের জাতীয় সংসদ সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান সংসদে বিরোধী দলের হুইপ মনোনীত হয়েছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর বিরোধী দলের সংসদীয় দলের সভা শেষে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে তিনি এক লাখ ৬১ হাজার ৮৭২ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এম. আকবর আলী পান এক লাখ ৬১ হাজার ২৭৮ ভোট।
এবারের নির্বাচনে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকে জয় পেয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।



