দিনাজপুরে নিখোঁজের ৩০ ঘণ্টা পর মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার

উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের মাকলা সাহা ঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

সাদাকাত আলী খান, দিনাজপুর

Location :

Dinajpur
মৃত আল ইমরান
মৃত আল ইমরান |নয়া দিগন্ত

দিনাজপুরের কাহারোলের ঢেপা নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হওয়া মাদরাসা ছাত্র মো: আল ইমরানের লাশ প্রায় ৩০ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৭ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের মাকলা সাহা ঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

আল ইমরান ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার কালিয়াগাঁও গ্রামের আনারুল ইসলামের ছেলে। সে কাহারোল উপজেলার মুকুন্দপুর দারুল হাদিস সালাফিয়্যাহ মাদরাসা ও এতিমখানার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সেলিমুর রহমান সেলিম জানান, শুক্রবার সকাল ১১টার দিকে আল ইমরানসহ চার বন্ধু ঢেপা নদীর তীরে খেলাধুলা করতে যায়। একপর্যায়ে আল ইমরান নদীতে সাঁতার কাটতে নামলে সে নিখোঁজ হয়ে যায়। রংপুর থেকে ডুবুরি দল এসে উদ্ধারকাজে অংশ নেয়। তবে প্রথম দিনের চেষ্টায় তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে শনিবার বিকেলে নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর রামচন্দ্রপুর ইউনিয়নের মাকলা সাহা ঘাট এলাকায় ভেসে ওঠা লাশ উদ্ধার করে পুলিশ।

ওসি আরো জানান, লাশ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে।