দিনাজপুর সীমান্তে ৪ জনকে পুশইন করেছে ভারত

সদর উপজেলার বনতারা-গিলাবাড়ি কাঁটাতারের বেড়া উপেক্ষা করে বিএসএফ চারজনকে বাংলাদেশে পুশইন করায়।

সাদাকাত আলী খান, দিনাজপুর

Location :

Dinajpur
আটককৃতরা
আটককৃতরা |নয়া দিগন্ত

অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় দিনাজপুরের সীমান্ত এলাকা থেকে চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২৪ জুন) ভোর ৬টার দিকে সদর উপজেলার বনতারা-গিলাবাড়ি কাঁটাতারের বেড়া উপেক্ষা করে বিএসএফ চারজনকে বাংলাদেশে পুশইন করায়।

এসময় স্থানীয় জনতা ও আনসার ভিডিপি লোকজন এসে অনুপ্রবেশকারী চারজনকে ভারতে পুশব্যাক করার চেষ্টা করে। সাথে সাথে বিজিবিও চেষ্টা চালায়। কিন্তু অনুপ্রবেশকারীরা বাংলাদেশের নাগরিক বলে দাবি করে।

এ ঘটনার পর আটক তিনজনকে সদর উপজেলার ৮ নম্বর শংকরপুর ইউনিয়ন পরিষদে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

দিনাজপুর বিজিবির ২৯ ব্যাটালিয়নের সিইও লেফটেন্যান্ট কর্নেল আরিফুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক চারজনের মধ্যে তিনজন পুরুষ ও একজন মহিলা বলে জানা গেছে।