শিবচরে বাসের হঠাৎ ব্রেক, ছিটকে পড়ে যাত্রীর মৃত্যু

বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে পদ্মা সেতু সংলগ্ন ঝুঁকিপূর্ণ সীমানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা

Location :

Shibchar
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে |নয়া দিগন্ত

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে হঠাৎ ব্রেক করায় বাস থেকে ছিটকে পড়ে আ: সাত্তার হাওলাদার (৫৫) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে পদ্মা সেতু সংলগ্ন ঝুঁকিপূর্ণ সীমানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আ: সাত্তার হাওলাদার ফরিদপুরের সদরপুর উপজেলার মো: মফিজউদ্দিন হাওলাদারের ছেলে।

শিবচর হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, ভাঙ্গা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা প্রচেষ্টা পরিবহনের একটি বাসে করে ঢাকা যাচ্ছিলেন আ: সাত্তার হাওলাদার। বাসের সামনে (ইঞ্জিন কাভারে) বসেছিলেন তিনি। বাসটি পাঁচ্চর পার হয়ে সীমানা নামক স্থানে গেলে হঠাৎ ব্রেক কষে। এ সময় খোলা থাকা দরজা দিয়ে ছিটকে বাইরে পড়ে যান তিনি। এরপর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, ‘বাসটি হঠাৎ করে জোড়ে ব্রেক করলে খোলা দরজা দিয়ে ছিটকে বাইরে পড়ে গিয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’