বুড়িচংয়ে বিল নার্সারিতে বিভিন্ন প্রজাতির রেনু পোনা অবমুক্ত

কুমিল্লার বুড়িচং উপজেলায় মৎস্য উৎপাদন বৃদ্ধি ও স্থানীয় চাষিদের স্বাবলম্বী করতে বিল নার্সারিতে বিভিন্ন প্রজাতির রেনু পোনা অবমুক্ত করা হয়েছে।

বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা

Location :

Burichong
বুড়িচংয়ে বিল নার্সারিতে বিভিন্ন প্রজাতির রেনু পোনা অবমুক্ত
বুড়িচংয়ে বিল নার্সারিতে বিভিন্ন প্রজাতির রেনু পোনা অবমুক্ত |নয়া দিগন্ত

কুমিল্লার বুড়িচং উপজেলায় মৎস্য উৎপাদন বৃদ্ধি ও স্থানীয় চাষিদের স্বাবলম্বী করতে বিল নার্সারিতে বিভিন্ন প্রজাতির রেনু পোনা অবমুক্ত করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার বুড়িচং গ্রামের মৎস্যচাষী মো: মাসুম মিয়ার বিল নার্সারিতে এ রেনু পোনা অবমুক্তকরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

স্থানীয় মৎস্যসম্পদ উন্নয়ন এবং বিলভিত্তিক মাছ চাষ সম্প্রসারণের লক্ষে এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তানভীর হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুব্রত গোস্বামী, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অফিস সহায়ক কৃষ্ণ দেব, স্থানীয় মৎস্যচাষী মোর্শেদ, মাসুম, জসিম মেম্বার, সুন্দর আলী মেম্বারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তানভীর হোসেন তার বক্তব্যে বলেন, সরকার মৎস্য খাতকে এগিয়ে নিতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। বিল নার্সারি পদ্ধতিতে মাছ চাষ সম্প্রসারণের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি আরো শক্তিশালী হবে এবং পুষ্টির চাহিদা পূরণেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুব্রত গোস্বামী জানান, পরিকল্পিতভাবে রেনু পোনা অবমুক্ত ও পরিচর্যার মাধ্যমে অল্প সময়ে অধিক উৎপাদন সম্ভব। এজন্য চাষিদের আধুনিক পদ্ধতিতে মাছ চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে।

অনুষ্ঠান শেষে বিল নার্সারিতে বিভিন্ন প্রজাতির রেনু পোনা অবমুক্ত করা হয়।

স্থানীয় চাষিরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে এলাকায় মাছের উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।