বানারীপাড়া উপজেলা ও পৌর বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সম্মেলনে ১ম অধিবেশনে উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। দুপুর আড়াইটার দিকে দ্বিতীয় অধিবেশনে শুধু সম্মেলনের নির্ধারিত কাউন্সিল ও অতিথিরা উপস্থিত ছিলেন।

Location :

Barishal
বানারীপাড়া উপজেলা ও পৌর বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
বানারীপাড়া উপজেলা ও পৌর বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত |নয়া দিগন্ত

সাইদুল ইসলাম (বানারীপাড়া) বরিশাল

বানারীপাড়ায় উপজেলা ও পৌর বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ জুলাই) সকাল ১০টার গুঠিয়া সরদার কনভেনশন সেন্টারে বানারীপাড়া উপজেলা বিএনপি’র আহ্বায়ক মো: শাহ্ আলম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান।

সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল (দক্ষিণ) জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় বিএনপি’র সহ-সাঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু।

উপজেলা বিএনপি’র সদস্য সচিব রিয়াজ আহমেদ মৃধা ও পৌর বিএনপি’র সদস্য সচিব হাবিবুর রহমান জুয়েলের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু, হায়দার আলী লেলিন, বরিশাল (দক্ষিণ) জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।

সম্মেলনের নির্বাচন কমিশনার বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্ন বানারীপারা উপজেলা ও পৌর বিএনপির নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।

এতে বানারীপাড়া উপজেলা বিএনপি’র সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো: শাহ্ আলম মিঞা ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন উপজেলা বিএনপির সদস্য সচিব রিয়াজ আহমেদ মৃধা, পৌর বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন মো: ইমরান হোসেন প্রিন্স, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন পৌর বিএনপির সদস্য সচিব হাবিবুর রহমান জুয়েল।

সম্মেলনে ১ম অধিবেশনে উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। দুপুর আড়াইটার দিকে দ্বিতীয় অধিবেশনে শুধু সম্মেলনের নির্ধারিত কাউন্সিল ও অতিথিরা উপস্থিত ছিলেন।