কাউখালীতে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

পিরোজপুরে কাউখালীতে গণহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে (২৫ মার্চ) বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা

Location :

Kaukhali
কাউখালীতে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা
কাউখালীতে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা |নয়া দিগন্ত

পিরোজপুরে কাউখালীতে গণহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে (২৫ মার্চ) বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইয়াকুব হোসাইন, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মো: আলী হোসেন, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা: সোমা সরকার, বীর মুক্তিযোদ্ধা মো: শাহ আলম হাওলাদার, হেমায়েত উদ্দিন তালুকদার, কৃষ্ণকান্ত নাথ, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে দোয়া অনুষ্ঠিত হয়েছে।