মঠবাড়িয়ায় বজ্রপাত ও সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে সহায়তা প্রদান

‘দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের এই মানবিক সহায়তা শোকসন্তপ্ত পরিবারগুলোর কষ্ট হয়তো লাঘব করবে না, তবে এটি সরকারের একটি ক্ষুদ্র প্রয়াস মাত্র।’

‎মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা

Location :

Pirojpur
বজ্রপাত ও সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান
বজ্রপাত ও সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান |নয়া দিগন্ত

পিরোজপুরের মঠবাড়িয়ায় বজ্রপাত ও সড়ক দুর্ঘটনায় নিহত চার ব্যক্তির পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে নিহতদের স্বজনদের হাতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের বরাদ্দকৃত এই সহায়তা তুলে দেয়া হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মঠবাড়িয়ায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আকলিমা আক্তার।

অনুষ্ঠানে মঠবাড়িয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের চারজন নিহতের প্রত্যেকের পরিবারকে ২৫ হাজার টাকা করে মোট এক লাখ টাকার চেক এবং এক বস্তা করে শুকনো খাবার প্রদান করা হয়।

নিহত চারজন হলেন— উপজেলার হারজী নলবুনিয়া গ্রামের আব্দুস সালামের স্ত্রী আয়শা বেগম (৪৫), সবুজনগর গ্রামের মো: মশিউর রহমানের ছেলে স্বাধীন তালুকদার (২২), জানখালী গ্রামের নবী হোসেনের ছেলে মো: হাসান (২৫) ও পশ্চিম মিঠাখালী গ্রামের আব্দুল হালিমের ছেলে আব্দুর রহিম (১৪)।

সহায়তা প্রদানকালে ইউএনও আকলিমা আক্তার বলেন, ‘অকাল মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের এই মানবিক সহায়তা শোকসন্তপ্ত পরিবারগুলোর কষ্ট হয়তো লাঘব করবে না, তবে এটি সরকারের একটি ক্ষুদ্র প্রয়াস মাত্র। আমরা সব সময় দুস্থ ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করছি।’

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দীন ফরাজী, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনিরুজ্জামান ছোট্ট, মঠবাড়িয়া প্রেসক্লাব সভাপতি রফিকুজ্জামান আবির, সেক্রেটারি মনির আকন, সাংবাদিক ইসরাত জাহান মমতাজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।