টাঙ্গাইলের মির্জাপুরে বাংলাদেশ জামায়াত ইসলামীতে যোগ দিলেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো: আবুল কাশেম।
রোববার (২৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলা প্রেসক্লাবে এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি জামায়াতে যোগ দেন।
জামায়াতে যোগ দিয়ে আবুল কাশেম তার বক্তব্যে বলেন, ‘জামায়াতের রাজনীতির আদর্শে অনুপ্রাণিত হয়ে জামায়াতে যোগদান করেছি। আমি এতদিন ভুল পথে ছিলাম এখন আমি সঠিক পথ খুঁজে পেয়েছি।’
পরে তিনি উপস্থিত সকলের কাছে তার নতুন পথ চলার জন্য দোয়া কামনা করেন।
এসময় তার পরিবারের সদস্যরা ও কয়েকজন কর্মীও জামায়াতে যোগ দেন।
উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ইয়াহইয়া খান মারুফের সভাপতিত্বে সেক্রেটারি মুফতি আবুল কাশেম মৃধার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জামায়াত প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুল্লাহ তালুকদার, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মির্জাপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো: সালাহ উদ্দিন বাবর, যোগদান কৃত আবুল কাশেম, মো: জাহাঙ্গীর আলম শাহজাহান প্রমুখ।



