আড়াইহাজারে ম্যাজিস্ট্রেট দেখে ওষুধের দোকান বন্ধ করে পালালেন ব্যবসায়ীরা

আড়াইহাজার বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে আল আমিন ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

Location :

Araihazar
আড়াইহাজারে ওষুধের দোকানে ম্যাজিস্ট্রেট
আড়াইহাজারে ওষুধের দোকানে ম্যাজিস্ট্রেট |নয়া দিগন্ত

আড়াইহাজার বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে আল আমিন ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ফিজিশিয়ান স্যাম্পল রাখা, অননুমোদিত ওষুধ বিক্রি, সঠিক প্রক্রিয়া অনুসরণ না করে অ্যান্টিবায়োটিক বিক্রি এবং ওষুধ বিক্রির রেজিস্টার সংরক্ষণ না করার অপরাধে এ জরিমানা করা হয়।

মঙ্গলবার (১৮ আগস্ট) আড়াইহাজার বাজারে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন আড়াইহাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন।

অভিযানে আল আমিন ফার্মেসির দায়িত্বে থাকা মাহিন (৪০)–কে ওষুধ ও প্রসাধন সামগ্রী আইন, ২০২৩-এর ৪০(খ), ৪০(গ) ও ৪০(ঘ) ধারায় ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।

অভিযানে ফার্মেসিতে ফিজিশিয়ান স্যাম্পল রাখা এবং অননুমোদিত ওষুধ বিক্রির বিষয়টি ধরা পড়ে। একই সাথে অ্যান্টিবায়োটিক বিক্রির ক্ষেত্রে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ না করা এবং ওষুধ বিক্রির রেজিস্টার যথাযথভাবে সংরক্ষণ না করারও প্রমাণ পাওয়া যায়। এদিকে মোবাইল কোর্টের খবর পেয়ে বাজারের দুই শতাধিক ওষুধ দোকানি দোকান বন্ধ করে পালিয়ে যায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন বলেন, ‘ওষুধ বিক্রির ক্ষেত্রে আইন ও নির্ধারিত নিয়ম যথাযথভাবে অনুসরণ করতে হবে। জনস্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় নিয়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’