সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী সিরাজুল হক জামালপুর জেলা পরিষদের নতুন প্রশাসক

জামালপুর জেলা পরিষদের প্রশাসক হলেন বর্ষিয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী মোহাম্মদ সিরাজুল হক।

খাদেমুল বাবুল, জামালপুর

Location :

Dhaka City
সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী সিরাজুল হক জামালপুর জেলা পরিষদের প্রশাসক
সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী সিরাজুল হক জামালপুর জেলা পরিষদের প্রশাসক |নয়া দিগন্ত

জামালপুর জেলা পরিষদের প্রশাসক হলেন বর্ষিয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী মোহাম্মদ সিরাজুল হক।

তিনি জামালপুরে স্বাধীন বাংলাদেশের বিজয়ের প্রথম পতাকা উত্তোলনকারী বীর মুক্তিযোদ্ধা ও স্বাস্থ্য উপমন্ত্রী ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজুল হক ১৯৯১ সালে জামালপুর-৫ (সদর) আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী (ধানের শীষ) প্রতীক নিয়ে এমপি নির্বাচিত হয়।

তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে মন্ত্রী পরিষদের সদস্য হিসেবে নিয়োগ ও স্বাস্থ্য উপমন্ত্রীর দায়িত্ব দেন।

১৯৯১ সাল থেকে পাঁচ বছর অত্যন্ত সফলতার সাথে স্বাস্থ্য উপমন্ত্রীর দায়িত্ব পালন করেন। বর্ষিয়ান এই রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা।

বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার বর্ষিয়ান এই রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধাকে আবারো মূল্যায়ন করায় আনন্দিত জামালপুরবাসী।