ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে মঙ্গলবার (১২ মে) বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে মঞ্জুরি কমিশনের (ইউজিসি) আয়োজনে ‘ট্রান্সফর্মিং হাইয়ার এডুকেশন ইন বাংলাদেশ : রোডম্যাপ টু সাসটেইনেবল এক্সিলেন্সি’ শীর্ষক কর্মশালায় একজন বিষয় বিশেষজ্ঞ হিসেবে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভিসি প্রফেসর ড. মো: আলিমুল ইসলাম অংশগ্রহণ করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে ওই কর্মশালা উদ্বোধন করেন।
নয়া দিগন্তকে মঙ্গলবার রাতে ভিসি ড: আলিমুল ইসলাম জানান,
দলগত আলোচনায় একজন বিষয় বিশেষজ্ঞ হিসেবে ভিসি প্রফেসর ড. মো: আলিমুল ইসলাম বলেন, স্নাতকদের কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন এবং চাহিদা-ভিত্তিক শিক্ষার মতো বিষয়গুলিতে ইউজিসির উচিত সরকারি ও বেসরকারি উভয় বিশ্ববিদ্যালয়ের জন্য সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে উদ্যোগ নেয়া, যাতে মানসম্মত ও চাহিদা-ভিত্তিক স্নাতক তৈরি করা যায়। তাত্ত্বিক শিক্ষার চেয়ে ব্যবহারিক শিক্ষার উপর বেশি জোর দেয়া আবশ্যক। অন্যথায় অদক্ষ স্নাতক তৈরি হবে যা ভবিষ্যতে দেশের জন্য বোঝা হয়ে দাঁড়াবে।
ভিসি আলিমুল ইসলাম মনে করেন, বৈশ্বিক ও জাতীয় চাহিদা বিবেচনা করে দক্ষ স্নাতক তৈরি করতে হলে সফট ও হার্ড স্কিল বৃদ্ধির মাধ্যমে দক্ষতার উন্নতি করতে হবে। বিজ্ঞান স্নাতকদের পাঠ্যসূচিতে এআই-ভিত্তিক কারিগরি শিক্ষা অন্তর্ভুক্ত করতে হবে। যোগাযোগ দক্ষতা বাড়াতে ভাষার দক্ষতা বৃদ্ধি করতে হবে। তাদের কাজের প্রয়োজনীয়তা বিবেচনা করে শিল্প এবং শিক্ষাঙ্গনের মধ্যে সংযোগ বাড়াতে হবে।
বিশ্ববিদ্যালয় স্নাতকদের জন্য ইন্টার্নশিপ এবং অ্যাপ্রেন্টিসশিপের সময়কাল অবশ্যই নির্ধারণ করতে হবে, যা শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে তাদের আগ্রহ পেতে এবং ধরে রাখতে সাহায্য করবে। চাকরি এবং দেশের প্রয়োজন অনুযায়ী প্রতি ২ বছর অন্তর কোর্সের পাঠ্যক্রম সংশোধন ও হালনাগাদ করতে হবে।
চাকরির সুযোগ তৈরি করতে সকলের জন্য বিশ্ববিদ্যালয় শিক্ষার পরিবর্তে বৃত্তিমূলক শিক্ষাকে উৎসাহিত বা জনপ্রিয় করতে হবে।
তার এই অভিজ্ঞতাসুলভ পরামর্শ কর্মশালায় বেশ প্রশংসিত হয়।



