সাংবাদিক কিসমত খোন্দকারের দাফন সম্পন্ন, ডিআরইউ সভাপতির শোক

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সদস্য ও মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মুহাম্মদ আবুল হাসনাতের (কিসমত খোন্দকার) দাফন তার নিজ গ্রাম মির্জাপুর সম্পন্ন হয়েছে।

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

Location :

Mirzapur
সাংবাদিক কিসমত খোন্দকারের দাফন সম্পন্ন, ডিআরইউ সভাপতির শোক
সাংবাদিক কিসমত খোন্দকারের দাফন সম্পন্ন, ডিআরইউ সভাপতির শোক |নয়া দিগন্ত

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সদস্য ও মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মুহাম্মদ আবুল হাসনাতের (কিসমত খোন্দকার) দাফন তার নিজ গ্রাম মির্জাপুর উপজেলার পৌর সদরের বাইমহাটিতে সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) মির্জাপুর উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে জোহরের নামাজের পর তার জানাজা শেষে মির্জাপুর কেন্দ্রীয় কবরস্থানে তাকে কবর দেয়া হয়।

সাংবাদিক কিসমত খোন্দকার বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় ঢাকার আফতাবনগরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি দীর্ঘদিন যাবত হৃদরোগসহ নানা জটিলতায় ভুগছিলেন।

কর্মজীবনে তিনি দৈনিক মানবজমিনে অর্থনীতি বিটে স্টাফ রিপোর্টার হিসেবে সাংবাদিকতা শুরু করেন। এরপর তিনি সমকাল, রাইজিংবিডি এবং সর্বশেষ বাংলানিউজটোয়েন্টিফোর ডটকমে বিশেষ প্রতিবেদক হিসেবে কর্মরত ছিলেন।

সাংবাদিকতার পাশাপাশি ফটোগ্রাফিতেও তিনি ছিলেন সিদ্ধহস্ত। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় শিশু বিষয়ক সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সভাপতি আবু সালেহ আকন, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংস্কৃতিক সম্পাদক সাইদুর রহমান (সাঈদ সোহরাব), বিএনপির উপজেলা সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা প্রমুখ।