বানারীপাড়ায় প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার

বরিশালের বানারীপাড়ায় অভিযান চালিয়ে প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামিকে গ্রেফতার করেছে বানারীপাড়া থানা পুলিশ।

বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা

Location :

Banaripara
বানারীপাড়ায় প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার
বানারীপাড়ায় প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার |নয়া দিগন্ত

বরিশালের বানারীপাড়ায় অভিযান চালিয়ে প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামিকে গ্রেফতার করেছে বানারীপাড়া থানা পুলিশ।

রোববার (২৬ এপ্রিল) সকালে গ্রেফতারদেরকে বরিশাল জেলা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাতে এএসআই আবুল কাশেম ও মাসুদ আলমের নেতৃত্বে উপজেলার উদয়কাঠী ইউনিয়নের তেতলা থেকে প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গোপাল রায়, স্বপন হালদারকে এবং উপজেলার সদর ইউনিয়নের কাজলাহার থেকে এসআই মাসুম বিল্লাহর নেতৃত্বে প্রতারণা মামলার ওয়ারেন্টভূক্ত আসামি রানা ঘরামী দেবব্রতকে গ্রেফতার করেছে থানা পুলিশ।