পীরগাছায় কেন্দ্রে এসে ভোট দিলেন ১০২ বছর বয়সী বৃদ্ধ

বয়সের কারণে আমার হাঁটা-চলা কষ্টের হলেও ইসলামের গন্ধ আছে শাপলা কলিতে। এই কারণে সকালে ভোটকেন্দ্রে গিয়ে শাপলা কলিতে আমি ভোট দিয়েছি।

Location :

Pirgachha
আব্দুল মান্নান
আব্দুল মান্নান |নয়া দিগন্ত

পীরগাছা (রংপুর) সংবাদদাতা

রংপুর-৪ আসনের রংপুরের পীরগাছার ৮ নম্বর কৈকুড়ী ইউনিয়নের চৌধুরানী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসে ভোট দিলেন ১০২ বছর বয়সী আব্দুল মান্নান।

আব্দুল মান্নান উপজেলার কৈকুড়ী ইউনিয়নের রামচন্দ্র পাড়া এলাকার বাসিন্দা।

তিনি বলেন, ‘বয়সের কারণে আমার হাঁটা-চলা কষ্টের হলেও ইসলামের গন্ধ আছে শাপলা কলিতে। এই কারণে সকালে ভোটকেন্দ্রে গিয়ে শাপলা কলিতে আমি ভোট দিয়েছি।’

আব্দুল মান্নান আরো বলেন, ‘দীর্ঘ ১৫ বছর পরে আমি ভোট দিলাম। শুধুমাত্র আমি নই, আমার পরিবারের সবাই একসাথে কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে এসেছি। খুবই শান্তি প্রিয়ভাবে এবার ভোট অনুষ্ঠিত হচ্ছে। ভোটকেন্দ্রে যাওয়ার সাথে সাথে আমার ভোটটি নেয়া হয়েছে।’

তিনি বলেন, ‘একটি ভোট দিয়েছি শাপলা কলিতে এবং একটি ভোট দিয়েছি ‘হ্যাঁ’ ভোটে। গত ১৫ বছরে নির্বাচনের একটাতেও ভোট দিতে পারিনি। এবার ভোট দিলাম। ভোট দিয়ে অনেক ভালো লাগছে। ভোটের পরিবেশও ভালো। আশা করি শাপলা কলির প্রার্থী জিতবেন।’