নাটোরে প্রায় আড়াই লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে।
রোববার (২৮ জুন) সকাল সাড়ে ৮টায় শহরের রাণী ব্রজসুন্দরী উপ-স্বাস্থ্য কেন্দ্রে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন।
নাটোরের সিভিল সার্জন ডা: মুহাম্মদ মশিউর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব সুজিৎ দেবনাথ এবং পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।
সিভিল সার্জন ডা: মুহাম্মদ মশিউর রহমান জানান, নাটোর জেলায় মোট দুই লাখ ৪৮ হাজার ৫৯৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২৫ হাজার ৫৯২ শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী দুই লাখ ২৩ হাজার ৩৩ শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এবার জেলার এক হাজার ৩৮৮টি কেন্দ্রে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন অনুষ্ঠিত হচ্ছে।



