মদনে দুটি ইসলামী দলের নেতাদের জামায়াতে যোগদান

যোগদানকারীদের মধ্যে রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েকপুর ইউনিয়নের সভাপতি মো. ইব্রাহীম খলিল ও খেলাফত মজলিশের সাধারণ সম্পাদক আঃ কাইয়ুম পাঠান।

Location :

Madan Upazilla
মদনে দুটি ইসলামী দলের নেতারা আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন
মদনে দুটি ইসলামী দলের নেতারা আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন |নয়া দিগন্ত

মদন ( নেত্রকোনা) সংবাদদাতা

ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিশ থেকে পদত্যাগ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন একাধিক নেতাকর্মী।

শনিবার (৩১ জানুয়ারি) নেত্রকোনার মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নে নেত্রকোনা ৪ আসনের (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) ১১ দলীয় জোটের মনোনীত সংসদ সদস্য প্রার্থী আল হেলাল তালুকদারের নির্বাচনী পথসভায় আনুষ্ঠানিকভাবে তারা জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

যোগদানকারীদের মধ্যে রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েকপুর ইউনিয়নের সভাপতি মো. ইব্রাহীম খলিল ও খেলাফত মজলিশের সাধারণ সম্পাদক আঃ কাইয়ুম পাঠান।

তারা বলেন, জামায়াতে ইসলামী একটি সুশৃঙ্খল এবং আদর্শিক সংগঠন তাই আমরা স্বেচ্ছায়, সজ্ঞানে দলটিতে যোগদান করেছি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী আল হেলাল তালুকদার। বিশেষ অতিথি ছিলেন মদন উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউল ইসলাম, উপজেলা সেক্রেটারি মাওলানা ফরিদুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল হাসনাতসহ স্থানীয় নেতৃবৃন্দ।