ফরিদপুরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ ১৪ মামলার আসামি গ্রেফতার

জাহিদ একই গ্রামের মান্নান মোল্লার ছেলে বলে জানা গেছে।

হারুন আনসারী, ফরিদপুর

Location :

Faridpur
গ্রেফতার হওয়া আসামি জাহিদ
গ্রেফতার হওয়া আসামি জাহিদ |নয়া দিগন্ত

ফরিদপুরের বোয়ালমারীতে একটি দেশীয় শর্টগান (এলজি বন্দুক), এক রাউন্ড গুলি ও মাদকসহ জাহিদ মোল্যা (৩৭) নামে ১৪ মামলার এক আসামিকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

বুধবার (৪ জুন) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে তার শ্বশুর লুৎফর মোল্যার বাড়ি থেকে আটক করা হয়।

জাহিদ একই গ্রামের মান্নান মোল্লার ছেলে বলে জানা গেছে।

বোয়ালমারি থানার উপপরিদর্শক এসআই আব্দুর রশিদ বলেন, ‘জাহিদ মোল্যা এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদককারবারি। তার বিরুদ্ধে এ পর্যন্ত ১৪টি মামলা পাওয়া গেছে। এর আগে তাকে গ্রেফতার করতে গেলে একজন পুলিশকে কুপিয়ে জখম করে।

এ সময় তার দেয়া তথ্যমতে একটি দেশীয় শর্টগান, এক রাউন্ড গুলি ও তিনটি পলি ব্যাগে থাকা ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে অস্ত্র ও মাদক আইনে পৃথক দু’টি মামলার প্রক্রিয়া চলছে।