বড়াইগ্রামে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বরে র‌্যালি ও উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা

Location :

Baraigram
জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন
জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন |নয়া দিগন্ত

নাটোরের বড়াইগ্রামে ‘পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়ব স্বনির্ভর বাংলাদেশ’ প্রতিপাদ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বরে র‌্যালি ও উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মলয় কুমার কুণ্ডের সভাপতিত্বে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মনসুর রহমান, মেডিক্যাল অফিসার ডা: এ টি এম শাফায়েত, ডা: ইফতেখারুল ইসলাম, ডা: সাদিয়া খাতুন ও বেসরকারি সংস্থা ডাসকোর উপজেলা কো-অর্ডিনেটর বিলকিস আক্তার বানু বক্তব্য রাখেন।

পরে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।