আনোয়ারায় দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৫

গ্রেফতাররা সঙ্ঘবদ্ধভাবে ডাকাতির উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন। এ সময় তাদের কাছ থেকে দু’টি তলোয়ার, দু’টি বড় ছুরি, একটি চাপাতি, একটি লোহার রড ও একটি চেইন জব্দ করা হয়।

মো: নূরুল কবির, আনোয়ারা (চট্টগ্রাম)

Location :

Chattogram
অভিযানে গ্রেফতারকৃত পাঁচজন
অভিযানে গ্রেফতারকৃত পাঁচজন |নয়া দিগন্ত

চট্টগ্রামের আনোয়ারায় ডাকাতির প্রস্তুতি ভেস্তে দিয়ে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বারখাইন ইউনিয়নের শোলকাটা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- ইমন (২৪), মো: রায়হান রানা (২৩), হেলাল (৩০), মো: মাসুদ (২২) ও মিনহাজ (২০)। তারা সবাই আনোয়ারা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, রাত সাড়ে ১২টার দিকে পরিচালিত অভিযানে ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দু’টি তলোয়ার, দু’টি বড় ছুরি, একটি চাপাতি, একটি লোহার রড ও একটি চেইন জব্দ করা হয়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জুনায়েত চৌধুরী জানান, গ্রেফতাররা সঙ্ঘবদ্ধভাবে ডাকাতির উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। পলাতক আরো ১০ থেকে ১৫ জনকে শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।