সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগ নেতাসহ গ্রেফতার ৪

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

Location :

Narayanganj
সিদ্ধিরগঞ্জে পৃথক মামলায় আওয়ামী লীগ নেতাসহ গ্রেফতার ৪ আসামি
সিদ্ধিরগঞ্জে পৃথক মামলায় আওয়ামী লীগ নেতাসহ গ্রেফতার ৪ আসামি |নয়া দিগন্ত

নারায়ণগঞ্জ প্রতিনিধি ও সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও সন্ত্রাসবিরোধী মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিদ্ধিরগঞ্জ থানার সিনিয়র সহ-সভাপতি মো: সাদেকুর রহমানসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার অন্য তিনজন হলেন আওয়ামী লীগের সক্রিয় সদস্য মিঠুন চৌধুরী (৩৪), নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের নয় নম্বর ওয়ার্ডের সিনিয়র সহ-সভাপতি নাজিম উদ্দিন (৩৫) ও যুবলীগের সক্রিয় কর্মী মো: সাদ্দাম হোসেন (৩৩)।

পুলিশ জানায়, গ্রেফতার চারজনের মধ্যে তিনজন সন্ত্রাসবিরোধী মামলায় এবং অন্যজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার আসামি।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, এসআই ওয়ালি উল্লাহ, এসআই মাসুম বিল্লাহ, এসআই মো: নাজমুল ইসলাম ও এসআই মামুন আল কবিরসহ পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। গ্রেফতার চারজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।