আগুনে ঘর হারানো শাহরাস্তির মিরাজকে অটোরিকশা উপহার দিলো জামায়াত

‘জামায়াতে ইসলামী মানুষের কল্যাণে কাজ করে। সমাজের অসহায় ও দুর্গত মানুষের পাশে দাঁড়ানো সংগঠনের নৈতিক দায়িত্ব। এমন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

Location :

Shahrasti
মিরাজ হোসেনের হাতে অটোরিকশার চাবি তুলে দিচ্ছেন সূচীপাড়া দক্ষিণ ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ
মিরাজ হোসেনের হাতে অটোরিকশার চাবি তুলে দিচ্ছেন সূচীপাড়া দক্ষিণ ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ |নয়া দিগন্ত

শাহরাস্তি (চাঁদপুর) সংবাদদাতা
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচীপাড়া দক্ষিণ ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে অগ্নিকাণ্ডে বসতঘর হারানো মিরাজ হোসেনকে জীবিকা নির্বাহের জন্য একটি অটোরিকশা উপহার দেয়া হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) সকাল ৯টার দিকে ইউনিয়ন জামায়াতে ইসলামীর অস্থায়ী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পেরুর গ্রামের মরহুম নূরুল ইসলামের ছেলে মিরাজ হোসেনের হাতে অটোরিকশার চাবি তুলে দেয়া হয়।

ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোহাম্মদ হুমায়ন কবিরের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন আমির মাওলানা আবু সালেহ মোহাম্মদ।

প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর শূরা ও কর্মপরিষদ সদস্য, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ও সাবেক ছাত্রনেতা সহকারী অধ্যাপক মাওলানা শাহ আলম।

তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী মানুষের কল্যাণে কাজ করে। সমাজের অসহায় ও দুর্গত মানুষের পাশে দাঁড়ানো সংগঠনের নৈতিক দায়িত্ব। এমন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

এ সময় বিশেষ অতিথি ছিলেন জামায়াত নেতা হাফেজ ওমর ফারুক, শাহ আলম পাটওয়ারী ও ওয়ালিউল্লাহ পাটওয়ারী।

বক্তারা বলেন, সম্প্রতি অগ্নিকাণ্ডে মিরাজ হোসেনের বসতঘর পুড়ে যাওয়ায় তিনি পরিবার নিয়ে চরম দুর্ভোগে পড়েন। তার জীবিকা নির্বাহের সুযোগ সৃষ্টি এবং স্বাবলম্বী করে তুলতে এই অটোরিকশা উপহার দেয়া হয়েছে।

অনুষ্ঠানে ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। অটোরিকশা পেয়ে মিরাজ হোসেন সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।