নোবিপ্রবিতে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) কোম্পানীগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস

Location :

Noakhali
নোবিপ্রবিতে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ
নোবিপ্রবিতে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ |নয়া দিগন্ত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) কোম্পানীগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. গোলাম রব্বানী।

বুধবার (২৯ জুলাই) কর্মসূচির উদ্বোধনকালে ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানী ক্যাম্পাসে সবুজায়নের গুরুত্বের কথা উল্লেখ করে শিক্ষার্থীদের বেশি করে বৃক্ষরোপণে উৎসাহিত করেন এবং গ্রিন ক্যাম্পাস বিনির্মাণ ও বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য বর্ধণে সবাইকে একসাথে কাজ করার উদাত্ত আহ্বান জানান।

এ সময় ভিসি বিশ্ববিদ্যালয়ের সাইনেজ সংলগ্ন স্থানে একটি রঙ্গন গাছের চারা রোপণ করেন।

বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচিতে অন্যদের মাঝে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: হাছান উদ্দীন, শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবিদুর রহমান, বিজিই বিভাগের সহকারী অধ্যাপক ড. এন ইস্কান্দার শাহজাদা, জনসংযোগ ও প্রকাশনা দফতরের সহকারী পরিচালক (তথ্য ও জনসংযোগ) ইফতেখার হোসাইনসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে ফলদ, বনজ ও ঔষধি গাছের

চারা রোপণ করা হয়।