বেলকুচি উপজেলা ছাত্রশিবিরের কমিটি গঠন

শেরনগরস্থ দলীয় কার্যালয়ে ২০২৬ সেশনের জন্য প্রত্যক্ষ ভোটে ছাত্রশিবিরের বেলকুচি উপজেলা শাখার কমিটির নবনির্বাচিত সভাপতি ও সেক্রেটারির নাম ঘোষণা করেন সিরাজগঞ্জ জেলা শিবির সভাপতি আব্দুল আজিজ।

মুহাম্মদ আবদুল হাই, চৌহালী (সিরাজগঞ্জ)

Location :

Sirajgonj
নতুন সভাপতি ও সেক্রেটারি
নতুন সভাপতি ও সেক্রেটারি |নয়া দিগন্ত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা শাখার ২০২৬ সালের কমিটি গঠন সম্পন্ন হয়েছে। সাথীদের প্রত্যক্ষ ভোটে এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আরিয়ান ইসমাইল এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন কাওছার মাহমুদ।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে বেলকুচি পৌর এলাকার শেরনগরস্থ দলীয় কার্যালয়ে ২০২৬ সেশনের জন্য প্রত্যক্ষ ভোটে ছাত্রশিবিরের বেলকুচি উপজেলা শাখার কমিটির নবনির্বাচিত সভাপতি ও সেক্রেটারির নাম ঘোষণা করেন সিরাজগঞ্জ জেলা শিবির সভাপতি আব্দুল আজিজ।

কমিটি গঠন উপলক্ষে দ্বায়িত্বশীল সমাবেশে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাহবুবুর রশিদ শামীম, উপজেলা ছাত্র শিবিরের সদ্য বিদায়ী সভাপতি হাফেজ ইউসুফ আলী বাবু ও জেলা সাংস্কৃতিক সম্পাদক তালহা প্রমুখ।

এদিকে আগামী এক বছরের জন্য এ কমিটি গঠন করা হয়েছে। নবনির্বাচিত সভাপতি ও সেক্রেটারি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।