ময়মনসিংহ জেলা ছাত্রদল সম্পাদক সুজার ইন্তেকালে বিএনপির শোক

সুজাউদ্দিন সুজা ছাত্র রাজনীতিতে একজন সক্রিয় ও জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত ছিলেন। তার অকাল মৃত্যুতে সহকর্মী, নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের মাঝে গভীর শোকের সৃষ্টি হয়েছে। ময়মনসিংহসহ রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

ময়মনসিংহ অফিস

Location :

Mymensingh
সুজাউদ্দিন সুজা
সুজাউদ্দিন সুজা |নয়া দিগন্ত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ময়মনসিংহ উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক ও ফুলপুরের সুজাউদ্দিন সুজা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে, বুধবার রাত আনুমানিক ৪টার দিকে হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করলে তাকে দ্রুত ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সুজাউদ্দিন সুজা ছাত্র রাজনীতিতে একজন সক্রিয় ও জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত ছিলেন। তার অকাল মৃত্যুতে সহকর্মী, নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের মাঝে গভীর শোকের সৃষ্টি হয়েছে। ময়মনসিংহসহ রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সর্বস্তরের মানুষ শোক প্রকাশ করছেন।

বিএনপি মহাসচিবের শোকবার্তা
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এক শোকবার্তায় তিনি বলেন, মরহুম সুজাউদ্দিন সুজা ছিলেন জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী একজন নিবেদিতপ্রাণ নেতা। তিনি ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলকে শক্তিশালী ও সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। খালেদা জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলনে তার সাহসী ভূমিকা প্রশংসনীয়।

শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

অন্যান্য নেতাদের প্রতিক্রিয়া

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, সুজাউদ্দিন সুজা দলের প্রতিটি আন্দোলন-সংগ্রামে সাহসিকতার সাথে নেতৃত্ব দিয়েছেন, যা নেতাকর্মীদের সবসময় অনুপ্রাণিত করবে। তার মৃত্যুতে সংগঠনের যে ক্ষতি হয়েছে, তা সহজে পূরণ হবার নয়।

তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।