সাটুরিয়ায় চরের মানুষের জীবনমান উন্নয়নে ভেড়া বিতরণ

চরের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে ও আমিষের চাহিদা পূরণের উদ্দেশে এই প্রকল্প নেয়া হয়েছে।

সাটুরিয়া (মানিকগঞ্জ) সংবাদদাতা

Location :

Saturia
ভেড়া বিতরণ
ভেড়া বিতরণ |নয়া দিগন্ত

মানিকগঞ্জ, ঢাকা, মুন্সীগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর মাদারীপুর ও শরীয়তপুর জেলা নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় মানিকগঞ্জের সাটুরিয়ায় ৪০ জন সুফল ভোগীদের মাঝে ১২০টি ভেড়া বিতরণ করা হয়েছে।

রোববার (১ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলা প্রাণিসম্পদ দফতর ও ভেটেনারি হাসপাতাল, প্রাণিসম্পদ অধিদফতর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় আয়োজিত অফিস চত্তরে মানিকগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোহাম্মদ মজিবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুফল ভোগীদের মাঝে এ ভেড়া বিতরণ করেন ।

মানিকগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোহাম্মদ মজিবুর রহমান বলেন, ‘ঢাকা বিভাগের মানিকগঞ্জ, ঢাকা, মুন্সীগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর মাদারীপুর ও শরীয়তপুর এই ৭টি জেলার ৩১টি উপজেলার ১২০টি ইউনিয়নের নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এর মধ্যে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলায় প্রায় চার হাজার খামারী এই প্রকল্পের আওতায় রয়েছে।’

চরের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে ও আমিষের চাহিদা পূরণের উদ্দেশে এই প্রকল্প নেয়া হয়েছে বলে জানান তিনি।

এই সময় আরো উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: তানজিলা ফেরদৌসী, সাটুরিয়া উপজেলা ভেটরিনারি সার্জন ডা: মো: খোকন হোসেন, প্রাণিসম্প্রসারণ কর্মকর্তা নাজমুন্নাহার, প্রেসক্লাবের সভাপতি মো: জাহাঙ্গীর আলম, দৈনিক সংবাদের মানিকগঞ্জ জেলা প্রতিনিধি প্রকৌশলী মো: লুৎফর রহমান প্রমুখ।