লালমোহনে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা

ভোলার লালমোহনে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা হয়।

লালমোহন (ভোলা) সংবাদদাতা

Location :

Lalmohan
লালমোহনে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা
লালমোহনে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা |নয়া দিগন্ত

ভোলার লালমোহনে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা হয়।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফাত বিন সাদেকের সভাপতিত্বে এবং সমাজ সেবা কর্মকর্তা মো: মাসুদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো: জাফর ইকবাল, সাধরণ সম্পাদক মো: শফিকুল ইসলাম বাবুল, উপজেলা কৃর্ষি কর্মকর্তা কৃষিবিদ মো: আবু হাছনাইন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: অলিউল ইসলাম, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক কাজী হাসানুজ্জামান, প্রেসক্লাব সভাপতি মো: সোহেল আজিজ শাহীন, শিল্পকলা অ্যাকাডেমির সাধারণ সম্পাদক মো: আজাদুর রহমান, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো: জাহিদুল ইসলাম নোমান, ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো: মোশাররফ হোসেন, লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো: ফরিদ উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক আব্দুস শহিদ মিয়া, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, মো: ইউনুছ মিয়া, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি মো: বজলুর রহমান প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি সামরিক বাহিনী স্বাধীনতা আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য অপারেশন সার্চলাইট নামে সামরিক অভিযানের মাধ্যমে দেশের প্রধান শহরের নিয়ন্ত্রণ নেয়ার জন্য বাঙালিদের ওপর গণহত্যা চালায়। ২৫শে মার্চ রাতে পাকিস্তানি বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজারবাগ পুলিশ লাইন, পিলখানাসহ বিভিন্ন স্থানে হাজার হাজার মানুষকে নির্বিচারে হত্যা করে। ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে নিহত শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে স্বাধীনতার সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানান।