পটুয়াখালীর পর্যটনকেন্দ্র কুয়াকাটায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২২৯ গ্রাম গাঁজাসহ মো: জুয়েল (২৫) নামে এক যুবককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুরের দিকে কুয়াকাটা কেরানীপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, আটক যুবকের বাড়ি কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের ফাসিপাড়া এলাকায়।
কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেকের নেতৃত্বে অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পটুয়াখালী জেলা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও মহিপুর থানার পুলিশ সদস্যরা অংশ নেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক বলেন, ‘আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলার প্রক্রিয়া চলছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’



