নন্দীগ্রামে বাসের ধাক্কায় প্রাণ গেল দুই ভাইয়ের

আব্দুল জলিল হোসেনের দুই ছেলে ইসমাইল ও ইদ্রিস নন্দীগ্রাম পল্লী বিদ্যুৎ অফিস থেকে জরুরি কাজ শেষ করে নিজেদের মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন।

Location :

Bogura
নন্দীগ্রামে দুই ভাইয়ের লাশ দেখার জন্য শত শত মানুষ ভিড় করেন
নন্দীগ্রামে দুই ভাইয়ের লাশ দেখার জন্য শত শত মানুষ ভিড় করেন |নয়া দিগন্ত

বগুড়া অফিস ও নন্দীগ্রাম সংবাদদাতা

বগুড়ার নন্দীগ্রামে দ্রুতগতির বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত হয়েছেন।

সোমবার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার রনবাঘা এলাকার শহরকুড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, নন্দীগ্রাম সদর ইউনিয়নের শহরকুড়ী গ্রামের আব্দুল জলিল হোসেনের বড় ছেলে ইসমাইল (৬০) ও ছোট ছেলে ইদ্রিস আলী (৫৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল জলিল হোসেনের দুই ছেলে ইসমাইল ও ইদ্রিস নন্দীগ্রাম পল্লী বিদ্যুৎ অফিস থেকে জরুরি কাজ শেষ করে নিজেদের মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এসময় বাড়ির সামনের রাস্তা শহরকুড়ীর মাথায় পৌঁছলে বগুড়া থেকে রাজশাহীগামী দ্রুতগতির একটি অজ্ঞাতনামা বাস মোটরসাইকেলে ধাক্কা দিলে দুই ভাই রাস্তায় পড়ে ২০ থেকে ৩০ হাত দূরে ছিটকে যান। এসময় বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলটি চূর্ণবিচূর্ণ হয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়।

এ বিষয়ে কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) নির্মল চন্দ্র মোহন্ত জানান, দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় ঘাতক বাসচালককে আটক করা যায়নি।