টাঙ্গাইলে ৭টিতে বিএনপি ও ১টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। এছাড়া গণভোটে জেলার সবকটি আসনে বিপুল ভোটে ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হয়েছে।

মালেক আদনান, টাঙ্গাইল

Location :

Tangail
বিজয়ী প্রার্থীরা
বিজয়ী প্রার্থীরা |নয়া দিগন্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের আটটি আসনের সাতটিতে বিএনপি এবং একটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) মধ্যরাতে ভোটের ফলাফল ঘোষণা করা হয়। এর আগে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দু’য়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। এছাড়া গণভোটে জেলার সবকটি আসনে বিপুল ভোটে ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হয়েছে।

বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে দেখা যায়, টাঙ্গাইল-১ আসনে বিএনপির প্রার্থী ফকির মাহবুব আনাম এক লাখ ৫৩ হাজার ৯৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল্লাহেল কাফী পেয়েছেন ৯৪ হাজার ৪৬২ ভোট। এ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে এক লাখ ৬০ হাজার ৫০৬ টি এবং ‘না’ ভোট পড়েছে ৯২ হাজার ৮৭৮টি।

টাঙ্গাইল-২ আসনে বিএনপির প্রার্থী আব্দুস সালাম পিন্টু ধানের শীষ প্রতীক নিয়ে এক লাখ ৯৮ হাজার ২১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী হুমায়ুন কবির দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৬০ হাজার ৮৭১ ভোট। এখানে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে এক লাখ ৬২ হাজার ৬০টি এবং ‘না’ ভোট পড়েছে ৭৪ হাজার ৮৭৫টি।

টাঙ্গাইল-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মো: লুৎফর রহমান খান আজাদ মোটরসাইকেল প্রতীকে এক লাখ সাত হাজার ৯০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী এস এম ওবায়দুল হক নাসির ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮২ হাজার ৭৬৯ ভোট। এ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে এক লাখ ৪২ হাজার ৯৮৩টি এবং ‘না’ ভোট পড়েছে ৬৪ হাজার ৯২৪টি।

টাঙ্গাইল-৪ আসনে বিএনপির প্রার্থী লুৎফর রহমান মতিন ধানের শীষ প্রতীকে এক লাখ পাঁচ হাজার ৩৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকী হাঁস প্রতীকে পেয়েছেন ৬২ হাজার ৫০৯ ভোট। এ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে এক লাখ ৩৩ হাজার ২১০টি এবং ‘না’ ভোট পড়েছে ৬৪ হাজার ৭১১টি।

টাঙ্গাইল-৫ আসনে বিএনপির প্রার্থী সুলতান সালাহউদ্দিন টুকু ধানের শীষ প্রতীকে এক লাখ ৩১ হাজার ২৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আহছান হাবিব মাসুদ দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮০ হাজার ২৮৩ ভোট। বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ফরহাদ ইকবাল ৬৯ হাজার ৪০৮ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। এ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে এক লাখ ৮৬ হাজার ৮৩৩টি এবং ‘না’ ভোট পড়েছে ৭৩ হাজার ২৬৯টি।

টাঙ্গাইল-৬ আসনে বিএনপির প্রার্থী মো: রবিউল আওয়াল ধানের শীষ প্রতীকে এক লাখ ৫০ হাজার ৯৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী এ কে এম আব্দুল হামিদ দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯১ হাজার ৯১৪ ভোট। এ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে এক লাখ ৮২ হাজার ৬০১টি এবং ‘না’ ভোট পড়েছে ৬৯ হাজার ১৫৮টি।

টাঙ্গাইল-৭ আসনে বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী ধানের শীষ প্রতীকে এক লাখ ৪১ হাজার ২৫৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল্লাহ ইবনে আবুল হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৭১ হাজার ৪০ ভোট। এখানে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে এক লাখ ৪৬ হাজার ৩১৭ টি এবং ‘না’ ভোট পড়েছে ৪৭ হাজার ১৪১টি।

টাঙ্গাইল-৮ আসনে বিএনপির প্রার্থী আহমেদ আযম খান ধানের শীষ প্রতীকে এক লাখ ১৪ হাজার ২১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সালাহউদ্দিন আলমগীর রাসেল হরিণ প্রতীকে পেয়েছেন ৭৭ হাজার ১৩০ ভোট। এ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে এক লাখ ৫১ হাজার ৩৩৭টি এবং ‘না’ ভোট পড়েছে ৭০ হাজার ৯৩৭টি।