মতলবে ইয়াবাসহ ২ নারী মাদক কারবারি গ্রেফতার

উপজেলার নারায়নপুর ইউনিয়নের চাপাতিয়া এলাকার ২৪ মামলার আসামি সুমন প্রধানিয়ার ঘরে পুলিশ অভিযান চালিয়ে চার হাজার পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করে।

Location :

Matlab Dakkhin
গ্রেফতার দুই নারী
গ্রেফতার দুই নারী |নয়া দিগন্ত

মতলব দক্ষিণ (চাঁদপুর) সংবাদদাতা
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় পুলিশের অভিযানে বাসা-বাড়ির সিলিং থেকে চার হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ সময় শাহনাজ আক্তার (২৮) ও মর্জিনা আক্তার(২১) নামে দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (১৫ মার্চ) রাতে উপজেলার নারায়নপুর ইউনিয়নের চাপাতিয়া এলাকার ২৪ মামলার আসামি সুমন প্রধানিয়ার ঘরে পুলিশ অভিযান চালিয়ে চার হাজার পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করে।

জানা যায়, উপজেলার চাপাতিয়া গ্রামের শাহনাজ আক্তার সুমন প্রধানের স্ত্রী ও মর্জিনা আক্তার সুমনের বোন, তার বাবার নাম এবায়েদ উল্যাহ।

পুলিশ জানায়, উপজেলার নারায়নপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চাপাতিয়া এলাকার সুমন প্রধানীয়ার বাড়িতে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে পলাতক ২৪ মামলার আসামি সুমন প্রধানীয়ার বসতঘরের সিলিং থেকে চার হাজার ইয়াবা ট্যাবলেট পুলিশ উদ্ধার করে। এসময় পলাতক ২৪ মামলার আসামি সুমন প্রধানীয়াকে (৩৬) পাওয়া যায়নি।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হাফিজুর রহমান মানিক বলেন, ‘অভিযান চালিয়ে দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া দু’জনের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে ও তাদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।’

সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চার হাজার পিস ইয়াবাসহ দু’জনকে গ্রেফতার করা হয়। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। অপরাধী যেই হউক কাউকে ছাড় দেয়া হবে না। মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’