বরিশালে বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত

এ সময় হাসপাতালের চিকিৎসকরা শাহে আলমকে মৃত বলে ঘোষণা করেন। অপর আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জহুরুল ইসলাম জহির, গৌরনদী (বরিশাল)

Location :

Barishal
দুর্ঘটনার শিকার বাস ও মোটরসাইকেল
দুর্ঘটনার শিকার বাস ও মোটরসাইকেল |নয়া দিগন্ত

বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার টরকী বাসস্ট্যান্ড সংলগ্ন নীলখোলা নামক এলাকায় বাসের ধাক্কায় শাহ আলম (৩৯) নামে একজন মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এবং আহত হয়েছেন আরো একজন।

শনিবার (৩০ মে) বিকেলে লাবিবা গ্রুপের আহনাফ পরিবহনের একটি বাসের ধাক্কায় তিনি নিহত হন।

নিহত শাহ আলম (৩৯) উজিরপুরের সাতলা গ্রামের মৃত হানিফ বিশ্বাসের ছেলে।

গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মহসীন হোসেন জানিয়েছেন, ঢাকাগামী লাবিবা গ্রুপের যাত্রীবাহী আহনাফ পরিবহনের সাথে উজিরপুরগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত মোটরসাইকেলের চালক শাহ আলম ও আরোহী স্বাধীন কাওসারকে (২০) উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে নিয়ে আসে।

এ সময় হাসপাতালের চিকিৎসকরা শাহে আলমকে মৃত বলে ঘোষণা করেন। অপর আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আরো জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত পরিবহন ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।