পানছড়িতে সেনাবাহিনীর ইফতারসামগ্রী বিতরণ

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে পানছড়ি সাব-জোনের উদ্যোগে উপজেলার বিভিন্ন গ্রামের দরিদ্র ও অসচ্ছল পরিবারের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

পানছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা

Location :

Panchhari
পানছড়িতে দুস্থদের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী
পানছড়িতে দুস্থদের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী |নয়া দিগন্ত

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও দুস্থ শতাধিক পরিবারের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে পানছড়ি সাব-জোনের উদ্যোগে উপজেলার বিভিন্ন গ্রামের দরিদ্র ও অসচ্ছল পরিবারের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় সেনাবাহিনীর সদস্যরা অসহায় ও দুস্থদের হাতে সরাসরি খাদ্যসামগ্রী তুলে দেন।

পানছড়ি সাব-জোন কমান্ডার মেজর জায়েদ উর রহমান অয়ন বলেন, ‘পবিত্র রমজানের তাৎপর্যকে সামনে রেখে মানবিক দায়িত্ববোধ থেকে এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে সেনাবাহিনীর এ উদ্যোগ অব্যাহত থাকবে।’

ইফতারসামগ্রী পেয়ে উপকারভোগীরা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তারা জানান, রমজান মাসে এ সহায়তা তাদের পরিবারের জন্য অনেক উপকারে এসেছে।