নাটোরের সিংড়ায় নিষিদ্ধ আওয়ামী যুবলীগের নেতা মোস্তফা বিন আরাফাতকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় পুলিশের এক বিশেষ অভিযানে উপজেলার শেরকোল-রাণীনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আরাফাত উপজেলার রাণীনগর গ্রামের রিয়াদ মোস্তফা রতনের ছেলে ও উপজেলার ৮ নম্বর শেরকোল ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রয়েছে।



