মহাদেবপুরে নিজ ঘর থেকে ১ ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

বেশ কয়েক বছর আগে গৌতমের স্ত্রী-সন্তান তাকে ছেড়ে চলে যান। তারপর থেকেই নিজ বাড়িতে একাই বসবাস করতেন তিনি।

অহিদুল ইসলাম, মহাদেবপুর (নওগাঁ)

Location :

Naogaon
অর্ধগলিত লাশ উদ্ধার
অর্ধগলিত লাশ উদ্ধার |নয়া দিগন্ত

নওগাঁর মহাদেবপুর উপজেলায় গৌতম সরকার (৪৫) নামে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৪ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার শিবগঞ্জ বাজার এলাকার নিজ বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

গৌতম সরকার মহাদেবপুর উপজেলার শিবগঞ্জ বাজার এলাকার অরুণ সরকারের ছেলে।

জানা যায়, বেশ কয়েক বছর আগে গৌতমের স্ত্রী-সন্তান তাকে ছেড়ে চলে যায়। তারপর থেকেই নিজ বাড়িতে একাই বসবাস করতেন। তবে কিছু দিন ধরে ঘর থেকে তীব্র দুর্গন্দ বের হতে থাকে। বিষয়টি সন্দেহজনক মনে হলে আশপাশের লোকজন পুলিশে খরব দেন। পরে পুলিশ ঘটনাস্থালে গিয়ে ঘরের ভেতর থেকে ঝুলন্ত অবস্থায় গৌতম সরকারের অর্ধগলিত লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, নিঃসঙ্গ থাকার কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’

Topics