শাহরাস্তি (চাঁদপুর) সংবাদদাতা
সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৫ আসনে ১১ দলীয় জোটের প্রার্থীর পক্ষে কাজ করায় জামায়াত ইসলামীসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন ড. মোহাম্মদ নেয়ামুল বশির।
বুধবার (৪ মার্চ) বিকেলে হাজীগঞ্জ বাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে জামায়াত ইসলামী আয়োজিত রুকন শিক্ষা শিবিরে তিনি যোগ দেন।
জামায়াত ইসলামীর নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ড. মোহাম্মদ নেয়ামুল বশির জানান, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থীর পক্ষে কাজ করেছেন জামায়াত নেতাকর্মীরা। নির্বাচন পূর্ববর্তী সময়ের অক্লান্ত পরিশ্রমে বিপুল পরিমাণ ভোট পেয়েছেন ছাতা প্রতীক।’
এর আগে হাজীগঞ্জ উপজেলা ও পৌরসভা জামায়াত ইসলামীর আয়োজিত এক শিক্ষা শিবিরে উপজেলা জামায়াত ইসলামীর আমির বি এম কলিম উল্ল্যাহ ভূঁইয়ার সভাপতিত্বে ও পৌরসভা জামায়াত ইসলামী আমির মাওলানা আবুল হাসানাতের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ বিল্লাল হোসেন মিয়াজি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, সহকারী সেক্রেটারি যথাক্রমে অধ্যাপক মাওলানা আবুল হোসাইন ও জাহাঙ্গীর আলম প্রধান, জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা আবু নছর আশ্রাফীসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।



