কিশোরগঞ্জে ‘অন্য এক দিগন্ত’ ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

‘বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী—জীবন ও সংগ্রাম’ ছিল এবারের সভার আলোচনার মূল বিষয়। পাশাপাশি ‘অন্য এক দিগন্ত’-এর জুলাই ২০২৬ সংখ্যার বিভিন্ন লেখা নিয়ে আলোচনা করেন সদস্যরা।

কিশোরগঞ্জ প্রতিনিধি

Location :

Kishoreganj
দৈনিক নয়া দিগন্তের বিশেষ প্রকাশনা ‘রাষ্ট্রনায়ক’ উপহার দেয়া হচ্ছে
দৈনিক নয়া দিগন্তের বিশেষ প্রকাশনা ‘রাষ্ট্রনায়ক’ উপহার দেয়া হচ্ছে |নয়া দিগন্ত

দৈনিক নয়া দিগন্তের মাসিক প্রকাশনা ‘অন্য এক দিগন্ত’-এর কিশোরগঞ্জ ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে জেলা শহরের গুরুদয়াল সরকারি কলেজের মুক্তমঞ্চে এ সভা হয়।

‘বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী—জীবন ও সংগ্রাম’ ছিল এবারের সভার আলোচনার মূল বিষয়। পাশাপাশি ‘অন্য এক দিগন্ত’-এর জুলাই ২০২৬ সংখ্যার বিভিন্ন লেখা নিয়ে আলোচনা করেন সদস্যরা।

ক্লাবের আহ্বায়ক অধ্যাপক মো: শাহাদত হোসেনের সভাপতিত্বে সভায় আলোচনা করেন গুরুদয়াল সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক এ এস এম সাইফুজ্জামান। সভা সঞ্চালনা করেন ক্লাবের সদস্যসচিব ও আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ কামরুজ্জামান।

আলোচনায় অংশ নেন ক্লাবের সদস্য সাংবাদিক আহসানুল হক জুয়েল, কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী সাদিয়া জামান সাইকী, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ঝুমা আক্তার, গুরুদয়াল সরকারি কলেজের শিক্ষার্থী ইকরা জাহান, নাসাঈদ রহমত উল্লাহ, উম্মুল খায়ের নিশাত, সাদিক আহম্মেদ আমির, হয়বতনগর এইউ কামিল মাদরাসার শিক্ষার্থী হুজাইফা, আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সাইফ উমর ও ওয়ালী নেওয়াজ খান কলেজের শিক্ষার্থী রাকিব।

সভায় আগামী মাসের আলোচনার জন্য আবশ্যিক হিসেবে ‘তাইওয়ান : স্বাধীনতা ও স্বপ্ন’ বিষয়টি নির্ধারণ করা হয়। পাশাপাশি ‘অন্য এক দিগন্ত’-এর আগস্ট ২০২৬ সংখ্যার বিভিন্ন লেখা নিয়ে ঐচ্ছিক আলোচনা হবে। আগামী মাসের সভা হবে ১১ সেপ্টেম্বর।

এদিকে ক্লাবের আহ্বায়ক ও গুরুদয়াল সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক মো: শাহাদত হোসেন সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে পদোন্নতি পাওয়ায় সভায় তাকে সংবর্ধনা দেয়া হয়। ক্লাবের পক্ষ থেকে তাকে ক্রেস্ট, ফুলের তোড়া ও শহীদ জিয়াউর রহমানকে নিয়ে দৈনিক নয়া দিগন্তের বিশেষ প্রকাশনা ‘রাষ্ট্রনায়ক’ উপহার দেয়া হয়।