মির্জাগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি আটক

পটুয়াখালীর মির্জাগঞ্জে ৮১ পিস ইয়াবাসহ জসিম চৌকিদার (২২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

মির্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা

Location :

Mirzaganj
মির্জাগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি আটক
মির্জাগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি আটক |নয়া দিগন্ত

পটুয়াখালীর মির্জাগঞ্জে ৮১ পিস ইয়াবাসহ জসিম চৌকিদার (২২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। রোববার দিবাগত রাত ২টার দিকে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ছাদিমুন্সী বাজার এলাকা থেকে আটক করা হয়।

আটক জসিম চৌকিদার আমড়াগাছিয়া ইউনিয়নের ময়দা গ্রামের মো: দুলাল চৌকিদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মির্জাগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) মো: শাখাওয়াৎ হোসেনের নেতৃত্বে শনিবার (২ আগস্ট) রাতে পুলিশের একটি টিম গ্রেফতারি পরোয়ানা তামিল ও মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে আমড়াগাছিয়া ইউনিয়নের ছৈলাবুনিয়া গ্রামের ছাদিমুন্সী বাজারের দক্ষিণ পাশে মো: খলিল ঘরামীর বাড়ির সামনে পাকা রাস্তায় মো: জসিম চৌকিদার ঘোরাফেরা করছিলেন, এসময় টহল পুলিশ টিম তাকে গভীর রাতে রাস্তায় অবস্থানের কারণ জিজ্ঞাসাবাদ করলে তার কথাবার্তায় অসংলগ্নতা দেখা দেয়, এসময় পুলিশ তার দেহ তল্লাশি করে ৮১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এবং তাকে আটক করে থানায় নিয়ে যায়।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তৌহিদুজ্জামান জানান, পুলিশের বিশেষ অভিযানকালে মাদক কারবারি জসিম চৌকিদারকে ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়েছে।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে পটুয়াখালী জেলহাজতে প্রেরণ করা হয়েছে।