মাতারবাড়ী কোল পাওয়ার বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটে যান্ত্রিক ত্রুটি, উৎপাদন বন্ধ

যান্ত্রিক ত্রুটির কারণে কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত মাতারবাড়ী কোল পাওয়ার বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে।

গোলাম আজম খান, কক্সবাজার অফিস

Location :

Cox's Bazar
মাতারবাড়ী কোল পাওয়ার বিদ্যুৎ কেন্দ্র
মাতারবাড়ী কোল পাওয়ার বিদ্যুৎ কেন্দ্র |সংগৃহীত

যান্ত্রিক ত্রুটির কারণে কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত মাতারবাড়ী কোল পাওয়ার বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে।

বুধবার (১৯ আগস্ট) সকাল ১১টার দিকে মাতারবাড়ী কোল পাওয়ার বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটে হঠাৎ করে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে উক্ত ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দেয়া হয়।

মাতারবাড়ী কোল পাওয়ার বিদ্যুৎ কেন্দ্রের প্রশাসনের দায়িত্বে নিয়োজিত প্রকৌশলী সাজ্জাদুর রহমান জানিয়েছেন, বিদ্যুৎ কেন্দ্রের ত্রুটি সরাতে বাংলাদেশি প্রকৌশলীরা কাজ করছেন। সন্ধ্যার মধ্যে ত্রুটি সারিয়ে বিদ্যুৎ উৎপাদনে যাওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন তিনি।

মাতারবাড়ী কোল পাওয়ার বিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিটে ৬ শত মেগাওয়াট করে মোট ১২ শত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। এর মধ্যে একটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় এখন অপর ইউনিটে ৬ শত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে বলে বিদ্যুৎ কেন্দ্রের প্রকৌশলীরা জানিয়েছেন।